তুমি অন্য কারো বধু
- আবু জাফর বিশ্বাস
তুমি-
আকাশের নীল উড়ন্ত চিল
মেঘ গলা বৃষ্টি,
নদীর স্রোত পুর্ণিমা রাত
ধরার অপরূপ সৃষ্টি।
তুমি-
পল্লীর মাঠ শানবাঁধা ঘাট
চাঁদ তারার মেলা,
আকাশের ঘুড়ি চাঁদের বুড়ি
জলে ভাসা ভেলা।
তুমি-
কাননের ফুল মোহনার কূল
সাগরের ঢেউ,
নদীর কলতান সাগরের বান
হারানো কেউ।
তুমি-
পাহাড়ের বাঁক ঝর্ণার ডাক
উত্তাল সিন্ধু,
লাল শাড়ি হাতভরা চুড়ি
অন্য কারো বধু।
.................
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।