ছন্নছাড়া মেঘ
- আবু জাফর বিশ্বাস
ছন্নছাড়া ছেড়া মেঘ
ধন্নাধরা বৃষ্টি,
বায়না ধরা মনের আবেগ
করতে চাই কিছু সৃষ্টি।
বাতায়নে সমিরণ মৃদুমন্দ স্পর্শে
মনে জাগে শিহরণ,
বৃষ্টি মুখর এই ক্ষণে
মানেনা শাসন বারণ।
উত্তাল ঢেউ মাতাল হাওয়া
অশান্ত মনের নদী,
মাঝি মল্লা দিয়ে পাল্লা
বেয়ে চলছে নিরবধি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।