বসন্ত মাস
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার ।
তোমার হৃদয়ে এখন -
ভালোবাসার বসন্ত মাস ,
তোমার জীবনে সুখের আনন্দের দিন ।
আর আমার হৃদয় জুড়ে গ্রীষ্মের -
খরারোদ্র কেবলি নিদ্রাহীন ।
তোমার হৃদয়ের কোণে মন্থর দক্ষিণ হাওয়া ,
আমার হৃদয়ে গ্রীষ্মের কালবৈশাখীর ধাওয়া ।
তুমি বসন্তের কোকিল হয়ে
বসন্তের গান যাও গেয়ে -
আমি হৃদয়ের সুর হারিয়ে -
কেবলি নির্বাক থাকি চেয়ে ।
তোমার হৃদয়ে ভালোবাসার রোদ্দুর ,
আমার চাঁদহীন নীল আকাশ কেবলই অশ্রুর ।
উড়াও তুমি দূর আকাশে -
তোমার ভালোবাসার ঘুড়ি ,
আর আমি আজ একা একা
কুড়াই পথের নুড়ি ।
তুমি প্রভাতে রাঙ্গা সূর্যদয়ের পথে ,
আমার হৃদয়খানি আজ শত বেদনার ক্ষতে ।
তোমার হৃদয়খানি আজ উত্তাল সমুদ্র চঞ্চল ,
আমার হৃদয়ে ধীরে বহে রক্ত নদীর জল ।
তোমার হৃদয়ের প্রভাতের সূর্যদয়ের ভোরে ,
আমি গিয়েছিলাম ভুল করে ।
আমার হৃদয়ের রক্তক্ষরণে -
তুমি চেয়ে দেখোনি দু 'নয়নে ।
ভুল করে গিয়েছিলাম -
তোমার হৃদয়ের ধরণীতলে ,
ফিরে এলাম আবার আজ
এই হৃদয়ে আগুন জ্বেলে ।
আজ তোমার জীবনে -
সুখের বসন্তের মাস ,
আর আমার জীবনের হলো পথ এলোমেলো
এই জীবনের সর্বনাশ ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।