স্বপ্ন
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।

রুবিনা মজুমদার
স্বপ্ন ভাসে ঘুমের ঘোরে
গভীর রাতের নীল প্রহরে ,
রঙ্গিন প্রজাপতি স্বপ্নে উড়ে
যায় না কেন তাকে রাখা ধরে ?
বুকে নিয়ে নীল বেদনা ,
রাত দুপুরে হয় স্বপ্নের শুরু
ঘুমের ঘোরে , কুঁচকে কপাল ভ্রূ ।
প্রতি রাতেই স্বপ্ন চেঁচায়
ঢুকে আমার রুমে ,
স্বপ্ন গুলো নীল জোছনায় ভেসে বেড়ায়
যখন আমি থাকি ঘুমে ।
প্রতি রাতেই স্বপ্নগুলো

আমার কপাল যায় চুমে ।
প্রায় আমি ভাবতে বসি
ভাবতে গিয়ে থামি ,
স্বপ্নে দেখা প্রজাপতি
কেনো ধরতে পারি না আমি ?
স্বপ্নগুলো কেনো এমন যুক্তি ছাড়া চলে ?
স্বপ্নগুলো এখন দেখি যুক্তিহীনের দলে ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026