মুক্তি নেই
- রুবিনা মজুমদার

রুবিনা মজুমদার ।
টবে ফোটা ফুলের নির্বোধ হাসি
যেনো নির্মল রোদ আসেনা ,
উদার সন্ধ্যা বারান্দায় ।
নেই যেন স্নায়ুর বিশ্রাম ।
ঘুমরে কাঁদে হৃদয়খানি ...
অবোধ আকুলতায় ।
যেন দুলিয়ে দেয় স্বনিত স্বপ্নেরা ।
যখন শুন্য মন ছিন্ন হয় ...
রোদেলা হওয়ায় ,সুখের মায়ায়
তার কি সার্থকতা ?
বুকের ভিতর একটু উষ্ণতা নেই
যেন স্পর্শের ব্যথতা ।
ঘোমটা পরা কালো ছায়ায়
চারিদিক আঁধার কালো স্পর্শহীন
স্তব্ধতার আস্তরণ ।
সুর নেই , স্পন্দন নেই ,
সবুজ পাতা নেই , সোনালী স্বপ্ন নেই
শুধু রক্ত - মাংসের শরীর নিয়ে
স্রোতের শ্যাওলার মতো ভেসে চলা ,
এ যেন নিজের সাথে নিজেরই প্রবঞ্চনা ।
এই হৃদয়ের সব ঋতুতেই যেন
গ্রীষ্মের আকস্মিক মহাঝড় ,
তাকে আঘাত পেতে দেখি
মাতাল হতে দেখি চিরন্তর ।
আঁধারের কাটার আঘাতে
যখন ছিন্ন হয় হৃদয় চিত্ত
বসন্তের কৃষ্ণচূড়ায় ...
বুকের আগুন হয়ে যায় উত্তপ্ত ।
রাঙিয়ে তোলে নিঃশ্বাসের হাওয়া ।
হৃদয়ে কেবল রক্ত - ক্ষরণের ধোঁয়া ।
আকাশ ভারী হয় মেঘের ভারে ।
যেন বিদ্যুতের অসীম ব্যাথা ।
নিজের মাঝেই দেখি
আত্মার দৃশ্যমান চেহারা ।
সব বসন্তেই যেন.........
শূন্য পাতা তৃণ ।
তাইতো আজো শান্তি নেই ,
এতোটুকু মুক্তি নাই যেন ...।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026