এই বাংলায় আমার নীড়
- রুবিনা মজুমদার
রুবিনা মজুমদার ।
লাল সবুজ বাংলার পতাকায়
বাংলার শ্যামল সবুজ ছায়া
বুকে এই বাংলার মায়া ।
জলে , স্থলে দূর্বাচলে ,শ্যামলী মায়ায়
আলোকে , আঁধারে --- আদরের চাঁদরে
এই তৃষিত বাংলার বুকে----
উজাড় করিয়া এই হৃদয়ের
সবটুকু ভালোবাসার রঙ ঢালি ।
মিশে আছি আমি -------
এই বাংলার মমতার বাঁধনে ।
পদ্মা , মেঘনা , শীতলক্ষ্যা , সুরমা
কর্ণফুলি , নদীতে -----------
ভাসতে ভাসতে আমি স্বপ্ন
দেখি নিরবধি ---------।
স্নিগ্ধ , শান্ত , নির্জন ধীরে বয়ে চলা
কৃষ্ণচূড়া নদীটির কিনারে ,
সাজাই আপন পৃথিবী ---
হৃদয়ের অন্তলোকে ।
জোছনা মাখা পূর্ণিমার চাঁদ
নীল আকাশের চন্রহার ---।
প্রভাতের রক্তিম রবির আলো
ভেঙে দেয় অন্ধকারের কারাগার ।
সচ্ছল শরৎ সাজে আশ্বিনের ইচ্ছারে
পূর্ণ করে অপুস্পক------------
অঘ্রাণের প্রছন্ন প্রতিভারে ।
আষাঢ়ে সাদা - কালো মেঘ ---
বৃষ্টি হয়ে পড়ে এই সবুজের বুকে ।
অন্ধকার রাত্রিতে -----------
সারি সারি জোনাক জ্বলে নিবে ।
মাঠের সবুজ ঘাসের গন্ধ ---
শুধু তপ্ত এই বুকে ।
চোখে আবছা শিশিরের স্বপ্ন ।
যখন চারিদিকে শান্ত রাত্রি
হৃদয়ে ভিজে গন্ধ ভাব ----।
চারিপাশ মৃদু কলরব ।
যখন ভাবি বসে নিরালায়
এই বাংলার আঙ্গিনায়
আমার পৈতৃক ঠিকানা ।
যদি কখনো হারিয়ে যাই নিরুদ্দেশে
অচেনা কোনো পৃথিবীর ভিড়ে
খুঁজে নিও আমার স্বজন -----
এই বাংলার নীড়ে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।