দেবে কি বন্ধু ?
- রুবিনা মজুমদার
রুবিনা মজুমদার ।
যেমন করে আকাশের একাদশীর চাঁদের জোছনায়
পৃথিবীটা আলোকিতো হয়
তেমনি তোমার ভালোবাসা -------
আমায় আলো পরিয়েছে ।
রাশি রাশি তারার মিটি মিটি চাহনিতে --
তোমায় আমি স্বপনে রেখেছি ।
রাত্রির হাসনাহেনার মতো -------
তোমার হৃদয়ে সুগন্ধ ছড়াবো ।
সকালের ঝরা শিউলি ফুলের মালা হয়ে-----
তোমার গলে জড়াবো ।
তোমার প্রিয় গোলাপ হয়ে
তোমার মনের রানী হবো ।
সমুদ্রের গভীরতা নিয়ে -----
তোমায় ভালোবাসবো ।
হিমালয়ের বিশালতা নিয়ে ----
তোমার পাশে থাকবো ।
আকাশের উদারতা নিয়ে ------
তোমায় নয়ন ভরে দেখবো
হৃদয়ের রক্ত দিয়ে
হৃদয়ের মাখে --------
তোমার নামটি লিখবো ।
আমায় তুমি ফিরাবে কেমনে ?
তোমার দুটি আঁখি জুড়ে আমি স্বপ্ন বুনি ।
আমি বাসা বেঁধেছি তোমার দুঃখের সাগরে ।
দেবে কি বন্ধু----------- ?
কিছুটা দুঃখ ----
যা আমি তোমার হয়ে দুঃখ গুলো
হৃদয়ে অনুভব করতে পারি ..
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।