ভোটের চা
- এ কে সরকার শাওন - প্রলয় প্রলাপ

তোরা যে যত পারিস
খা গরম খিচুড়ি আর চা
তবু তোরা ভোট দিতে যা।
ভোটার ভাই-বোন-মা-খালাদের
বলে কয়ে ভোট কেন্দ্রে নিয়ে যা।
কুঁড়ে হয়ে থাকিস না বসে ঘরে
চেঙ্গিস খার মত বের হ ঘর হতে।
ঘরে যদি বসে থাকিস
তোর ভোট দিবে পরে
তা সইবি কেমন করে!
মার্কা ঠিকমত চিনে নিস কিন্ত ভাই
ঠিকমত মার্কা না চিনলে
পরে করবি হায় হায়!
কানা চোখে সমস্যা হলে
চোখে চশমা লাগিয়ে নিতে
ভুল করিস না ভাই।
ভোটের এ ছুটির দিনে
কথায় কথায় লম্বা চওড়া কথা আর
রাজা-উজির মারিস নারে ভাই!
পাঁচ বছরের তরে
নগর পিতা নির্বাচনে
চল সবে ভোট দিতে যাই।
ভোট হচ্ছে নাগরিক অধিকার
ভোট দে যে যোগ্য তাঁরে
যাকে তাকে ভোট দিলে
পরে আফসোস করবি রে!
#কবিতাঃ_ভোটের_চা
#কাব্যগ্রন্থঃ_প্রলয়_প্রলাপ
ত্রিতুপুরী, ঢাকা। ২৮.০২.২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026