নতুন নক্ষত্র
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার
ভোরের ঊষার হাসিতে জগৎ রাঙায়
এই জগৎ সংসারের ঘুম ভাঙায় ।
ভোরের পাখির কলতানে দিনের আহবান ।
ঘুম ভেঙ্গে জেগে উঠি শুনি পেতে কান
মানুষের কোলাহলে মুখরিত পৃথিবীর উদ্যান ।
নির্জন একেলা ঘরের কোণে -
যখন থাকি আপনমনে -
আঁধার বাসা বাঁধে নির্বাসিত মনে ।
যেন মুক্তির স্বাদ পেতে চায় এই জীবন ।
হৃদয়ের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস ,
অশ্রু জলে করি প্রকাশ ।
একাকী কথা হয় অতীতের স্মৃতির রেশে ,
হৃদয়ের ব্যাথার স্রোতে যাই ভেসে ।
গোপনে বিরহী পাখি – -
আপনমনে করে ডাকাডাকি ।
এই ভাবেই প্রতিদিন – প্রতিনিয়ত ,
দিন আসে দিন যায় ফিরে ,
সকাল থেকে সন্ধ্যা বেলা -
নীল আকাশে দেখি নানান রঙের খেলা ।
মেঘের আড়ালে সূর্যটা ও যায় মিশে ।
আবার নতুন অরুণোদয়ের প্রভাতে ,
যাত্রা শুরু হয় নতুন কোন এক -
নক্ষত্রের দেশে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।