হৃদয়ে বেজে উঠে ঘণ্টাধ্বনি
- ফয়জুস সালেহীন
লজ্জাবতী তোমায় ভালবেসে
ছুঁয়ে ছুঁয়ে দেখি বারংবার তোমায় ।
তুমি লজ্জায় একেবারে নুয়ে যাও ,
নিমীলিত করে ফেল নিজেকে ,
হয়তো এটাই তোমার ভালবাসার দ্যোতনা ।
এই ভালবাসাবাসি খেলতে খেলতে
হৃদয়ে বেজে উঠে ঘণ্টাধ্বনি ।
ভালবাসাগুলো সমস্বরে বপলে উঠে
আমরা ছিলাম , আমরা আছি, আমরা থাকব ।
আমরা যে ধ্রুব ।
১৬-৫-৯৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।