মরণোত্তর ভালবাসা দান
- ফয়জুস সালেহীন
মরণোত্তর চক্ষুদান !
না, না শুধু মরণোত্তর চক্ষুদান ই নয়
আমি করে যেতে চাই মরণোত্তর ভালবাসা দান।
এই বুকে যে জমা আছে অনেক ভালবাসা
আছে অনেক স্বপ্নের বসবাস ।
তোমরা সেই ভালবাসাগুলো বিলিয়ে দিয়ো ,
বিলিয়ে দিয়ো পথভোলা কোন যুবকের মাঝে ,
যে নাকি এক পেয়ালা চাঁদের আলোর চেয়ে
এক পেয়ালা সুর পান করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে ।
যার কাছে হাস্নাহেনার চেয়েও প্রিয় বারুদের ঘ্রাণ ,
বিলিয়ে দিয়ো তাকে আমার রেখে যাওয়া ভালবাসাগুলি।
আমার স্বপ্নগুলো বিলিয়ে দিয়ো স্বপ্নভ্রষ্ট কোন যুবককে ।
আর আমার প্রিয়ার জন্য রেখে যাওয়া ভালবাসাগুলো
সাজিয়ে রেখো কোন মিউজিয়ামে ,
আর, খবর দিয়ে দিয়ো তাকে
একদিন অবসরে এসে দেখে যাবে ।
১৩-৬-৯৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।