জীবনের চেক্
- শেখ মাফিজুল ইসলাম
কে তুমি জীবনের চেক্ দেখিয়ে দেখিয়ে
দু:খ তোল, সুখ তোল, তোল আনন্দ?
বদলেও তো নিতে পার দৈনন্দিন জীবন-যাপন;
‘ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন’-
সেতো সত্যিও হতে পারে।
লাখপতি- কোটিপতি তো এখন
ছড়াছড়ি; জীবনের চেক্ জাল-না-খাঁটি
কে দেখবে পরখ করে? লকারের মালিক
তারওতো সাধ আছে, প্রকৃতির ডাক আছে;
আছে সহবাস-ইচ্ছা, সেওতো সংগোপনে
হাতে ফুলের তোড়া নিয়ে
যেতে পারে বিলাসী রমণীর কাছে।
জীবনের চেক্ বেচে বেচে যে ধনাঢ্য হয়েছে
তার নির্লিপ্ত ভালবাসা জেগে উঠতে পারে।
হয়তো সঞ্চিত-ভাণ্ডারের চাবি খুঁজে পেতে
পারো- চেক্-বেচা রমণীর ঘরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।