আলোর প্রদ্বীপ
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার
চলিতে চলিতে যদি পাই,
পেয়েও যদি আবার হারাই
আমাদের এই সংসারে ,
জীবন বীণার স্বপ্নের ঝংকারে।
আমি তো চাই গাঁথিতে মালা
যেথায় জ্ঞানের মিছিল সুরহারা,
স্বপ্ন যেথায় নিরবে কাঁদে।
বেঁচে থাকার তরে,
আলোর পাখিরা যেথায় ডাকে
বদ্ধ খাঁচায় সপ্ন আঁকে,
আমিতো যাত্রী সেই দলের
যেতে চাই আকাশে উড়ে,
কেউ যদি দেয় মোরে দুটি ডানা ,
মুক্ত করে দেয় মোর সীমানা ,
আকাশের অসীমে---
জীবন নদীর মোহনায়
একটি আলোর প্রদ্বীপ ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।