জেনে রেখো সুরভী
- ফয়জুস সালেহীন

তুমি যে কত সুন্দর !
তুমি কি তা জানো ?
চাঁদও যে মুগ্ধ তোমায় দেখে
তুমি কি তা মানো ?
শাড়ী পরা তোমায় দেখে
পাগল হবে পৃথিবীর তাবৎ কবি ।
তুমি খুব সুন্দর জেনে রেখো সুরভী ।
উন্মুখ হয়ে থাকে বাগানের সমস্ত গোলাপ ফুল ,
যদি দিত ঠাই তাদের !
তোমার অঙ্গার কালো চুল,
তোমার ঐ দু’টো চোখ দেখে দেখে
করে দিতে পারবো আমি হাজার বছর পার ।
আর তোমার এক ঝলক হাসিতেই
দূর হয়ে যায় জীবনের সমস্ত আঁধার ,
রাতে তোমার ঘুমন্ত মায়াবী মুখ
দেখে দেখে তারারা পায় কতই না সুখ ।
ঠোঁটগুলো যেন তোমার রক্তকরবী ।
তুমি সুন্দর। খুব সুন্দর।
জেনে রেখো সুরভী ।

১৮-৬-৯৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।