ওকে বড় ভালবাসি
- ফয়জুস সালেহীন
তোমরা জেনে রাখো, “পৃথিবীবাসি”
আমি ওকে বড় ভালবাসি ।
শরীরের সমস্ত রক্তবিন্দু দিয়ে ভালবাসি ।
প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে , বানের জলে
কিংবা ইস্রাফিলের শিঙ্গার ফুঁকে
একদিন তোমাদের পৃথিবী হবে ধ্বংসস্তুপ
কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন এ দেহে
ওর জন্য ভালবাসারা বেঁচে রবে নিশ্চুপ ।
ওকে ভালবাসা হয়তো তোমাদের চোখে অপরাধ ,
শাস্তি হিসেবে যদিও দাও ফাঁসী
তবুও জেনে রাখো, “পৃথিবীবাসি”
আমি ওকে বড় ভালবাসি ।
৪-৭-৯৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।