ছুটন্ত সময়
- ফয়জুস সালেহীন

পৃথিবীটা ঘুরছে অবিরত সূর্যকে ঘিরে
সূর্যের মুখোমুখি হচ্ছে একবার পৃথিবীর এপিঠ
আরেকবার ওপিঠ ।
অবিরাম দুলছে ঘড়ির পেন্ডুলাম ,
ঘড়ির কাঁটাগুলো ঘুরছেতো ঘুরছেই
যেন ছুটে চলেছে কোন নতুন শতাব্দীতে
ক্রমাগত কমে চলেছে পঞ্জিকার আয়ু
আর বেড়ে চলেছে স্মৃতিদের বয়স ।

১৪-৭-৯৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।