স্বপ্নের বাংলাদেশ
- আবু জাফর বিশ্বাস
বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিলো বাংলার স্বাধীনতা।
শামসুর রাহমানের বিখ্যাত ‘স্বাধীনতা তুমি’ কবিতা।
কাজী নজরুলের কান্ডারী হুশিয়ার/কারার ঐ লৌহ-কপাট।
মাইকেল মধুসূদন দত্ত’র মেঘনাদবধ/কপোতাক্ষ নদ।
রবি ঠাকুরের সোনার বাংলা/নাই নাই ভয়, হবে হবেই জয়।
গাজী মাজহারুল আনোয়ারের জয় বাংলা, বাংলার জয়।
উত্তাল মুক্তিযুদ্ধের সূচনাপর্বে ছায়ানটে চর্চা গণসংগীত।
গোবিন্দ হালদারের কলমে কণ্ঠযোদ্ধারা হয়েছিল সমবেত।
শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর লেখণীর তীক্ষ্ন ধাঁর।
তাঁদের কীর্তি ইতিহাস সাক্ষী স্বপ্ন সোনার বাংলার।
জীবনানন্দের রূপসী বাংলা, কৃষক মজুরের দেশ।
এমনি করে হাজারো বীরের স্বপ্নের বাংলাদেশ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।