শুভেচ্ছা-৩
- সুকন্যা তিশা - শুভক্ষন
এমন দিনেই পৃথিবীতে এসে আলোকিত করেছো ধরা,
আগমন ধ্বনি কান্না হলেও হাসিটি রয়নি অধরা।
তোমায় তুমি ছড়িয়ে দিও, বিকশিত করো আরো,
বাবা-মায়ের সম্মান যেন বাড়িয়ে দিতে পারো।
‘গর্ব করুক তোমায় নিয়ে পুরো বিশ্ববাসী,
এই কামনাই রইলো আমার, রেখো মুখে হাসি ।’
আসুক যতই বাঁধা পথে;ভেঙ্গে যেনো পড়ো না,
একথা কভু ভুলো না যেন,বিধাতার অপার করুনা।
আবারও জানাই শুভেচ্ছা তোমায়-শুভ হোক জন্মদিন,
বাজুক মনে সেই তালেতেই তাক-ধিনা-ধিন-ধিন।
ভালো থেকো,সুস্থ থেকো ,থেকো হাসি গানে,
তোমার জীবন সুরভিত হোক; বিনা ঝড়-প্লাবনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।