কাটছে বেলা
- শেখ মাফিজুল ইসলাম
তোমরা সবাই বলছো যখন
‘পটল-চেরা’ দু’চোখ ভ’রে
‘লজ্জা’ কেবল করছে খেলা।
আমি দেখি অন্য রকম
দু’চোখ ভরে ‘লজ্জা’ তো নয়
দু’পেয়ালা ‘বিষ’-এ ভরা
ও দু’টি চোখ করছে খেলা।
বিষে আমি জর্জরিত ভীষণ এখন
তীব্র দহন মনের মধ্যে কাটছে বেলা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।