হৃদয়ের নীলপদ্ম
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার ।
যেওনা , তুমি চলে যেওনা
---- স্মৃতির আঁধারে ছুঁড়ে ফেলো না ,
ভুলোনা , তুমি ভুলে যেওনা
কতোটা ভালোবাসি তোমায়
----- কখনো জানতে চেওনা ।।
শ্রাবণের আঙ্গিনা থেকে
---- হৃদয়ের বাতায়নে
লিখেছি তোমারই নাম --
-- এই বুকের গভীরে ।
খুঁজোনা , তুমি আর খুঁজোনা
--- হৃদয়ের লালপস্ম তুমি খুঁজে পাবে না ।
হৃদয়ের জানালায় চোখ
--- মেলে চেয়ে দেখি --
আছো তুমি হৃদয় ও নীড়ে ,
যতো দূরে থাকো না কেনো
---- আছো তুমি দু' চোখ জুড়ে ।
তোমার ভালোবাসার নীল রঙ
--- আমার দু' চোখে --
এ কোন বেদনার নীল স্বপ্ন আঁকে ?
--- যে প্রেম হারিয়েছে আঁধারে
তারে কেন ডাকি আমি বারে বারে আলোতে ?
--- বর্ষার আঙ্গিনায় ফোঁটা কদম ফুল
বৃষ্টির ছোঁয়ায় ছুঁতে চায়
---- হৃদয়ের ও কূল ।
হৃদয়ের গভীরে জমে থাকা যতো অভিমান
---বৃষ্টির ছোঁয়ায় যেন হয়ে যায় গান ।
কোনো এক রোদ মাখা সকালে
যদি দেখা হয় তোমার সাথে
---- তুমি বুঝে নিও এই আমাকে ।
তুমিতো নও ক্ষণিকের চোখের কাজল
--- তুমি এই হৃদয়ে বেদনার নীল কমল ।
গভীর রজনীর নীল জোছনায়
--- তন্রাহারা রাতে
রক্তিম সূর্যের সুপ্রভাতে
শূন্য একাকীত্বের আধারে...
কেন হৃদয়ে বেদনার নীলপদ্ম ফুটে
--- শুধু তোমারই কারনে ?
রাতের পর রাত হেটে চলে যায়
-- আলো - ছায়া গুলো যেন ডাকে আমায়
মাঝরাতে আমি তাই থমকে যাই
------ চন্রা নদীর বাঁকে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।