প্রতিবন্ধী
- আবু জাফর বিশ্বাস

আভিধানিক অর্থে প্রতিবন্ধী হচ্ছে,অক্ষম,শক্তিহীনতা,
আল্লাহর উদ্দেশ্য সৃষ্টির রহস্য, তিনিই সব সৃষ্টিকর্তা।
কূরআন ও হাদিস বুযুর্গ-মুহাদ্দিস হতে জানতে পারি;
প্রতিবন্ধীরা ইসলামের ছায়াতলে সম্মানের অধিকারী।
তারাও হচ্ছে হাফেজ, আলেম, করছে ডিপ্লোমা পাশ,
চাকুরী-জবে ক্রীড়া প্রতিযোগিতায় বাড়ছে সুনাম যশ।
বাক, বুদ্ধি, শ্রবণ, দৃষ্টি, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী;
শিক্ষা-দিক্ষায় প্রতিযোগিতায় করছে সবাই প্রতিদ্বন্দ্বী।

৩ ডিসেম্বর পালিত হচ্ছে জাতীয় প্রতিবন্ধী দিবস,
সরকার দিচ্ছে সুযোগ-সুবিধা নির্ভরযোগ্য নিবাস।
‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধি মানুষের ক্ষমতায়ন’;
সমাজকল্যাণ মন্ত্রণালয় নানা কর্মসূচি করছে গ্রহণ।
সাড়ে সাতলাখ প্রতিবন্ধী পাচ্ছে, সরকার থেকে ভাতা,
প্রতিবন্ধীদের যাহাতে কোনো মতে লাগেনা হাত পাতা।
দেশব্যাপী রয়েছে ১০৩টি প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র;
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা দিচ্ছে অতন্দ্র।

১১টি অবৈতনিক ‘স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম,’
প্রতিবন্ধীর কল্যাণে সব প্রতিষ্ঠানে সেবা দিতে সক্ষম।
সরকারি অর্থায়নে ৬২খানে, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়;
একনিষ্ঠ ভাবে কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
প্রতিবন্ধী হিসেবে সফল ব্যক্তি পেলো প্রধানমন্ত্রী পুরস্কার,
এমন অনন্য প্রতিভার জন্য, তাদের উৎসাহের দরকার।
জান্নাতুল নাঈমা মৌ, ডিপ্লোমা প্রকৌশলী, দূরন্ত মেধাবী,
প্রতিবন্ধী হয়েও লেখা-পড়া করে, তিনি এখন স্বাবলম্বী।

সাদিয়া আক্তার উর্মি, শ্রবণ প্রতিবন্ধী, কত বড় সাধক;
আন্তর্জাতিক টেবিল টেনিস, হকিতে পেলো ১৩স্বর্ণ পদক।
সেলিম মিয়া, একজন দৃষ্টি প্রতিবন্ধী, তিনি হয়ে দৃষ্টিহীন;
মুদি দোকান পরিচালনা করেন, পরিশোধ করছেন ঋণ।
প্রতিবন্ধীরা সবই পারে কাজ করে, করছে লেখা-পড়া,
বোবা, কালা, খেলা-ধুলায় এখন বিশ্বে ফেলেছে সাড়া।
প্রতিবন্ধীরাও আল্লাহর সৃষ্টি, তাঁর উদ্দেশ্য ও রহস্য মহান,
তাদের উন্নয়ন ও কর্মসংস্থানে আসুন সমাজের বিত্তবান।
------------------------------------------------------------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026