স্থিতধী
- ফয়জুস সালেহীন
মেঘ দেখে , কিংবা রৌদ্রজ্জ্বল আকাশ দেখে
বলে দিতে পারো আকাশের সুখ আর দুঃখের কথা
চাঁদের রুপালী আলো দেখে বলে দিতে পারো
আকাশের প্রেমময় সুখের কথা ।
আর অমানিশায় বলে দিতে পারো
আকাশের একাকীত্বের ব্যাথার কথা ।
স্রোত দেখেই বলে দিতে পারো
নদীর সুখের জোয়ার কিংবা ভাটার কথা ।
লাভা উদ্গীরন দেখেই বলে দিতে পারো
কোন আগ্নেয়গিরির দুঃখরা মৃত ,
আর কোনটিরই বা সুপ্ত ।
আমার মুখ দেখে কি বলতে পারো
কতটুকু মোর সুখের বহর ,
কিংবা কতটুকু দুঃখের পরিধী ?
জানি, পারবেনা বলতে ।
আমি যে স্থিতধী ।
২-৮-৯৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।