সব ভাঙাদের দলেরা
- ফয়জুস সালেহীন

ভাঙা ঘর , ভাঙা দুয়ার
ভাঙা তার চোয়াল ।
নেই জাল, নেই পাল
নেই তার জোয়াল ।
ছেঁড়া কাঁথা , ছেঁড়া স্বপ্ন ,
ছেঁড়া তার কপাল ।
নেই পাত , নেই ভাত
শুধু একটা দেয়াল ,
দেয়ালের ওপারে
তোরা রাঘব বোয়াল ।
ভাঙা ঘর , ভাঙা দুয়ার
ভাঙা তার চোয়াল ।
সব ভাঙাদের দলেরা আজ
ভাঙবে একটি দেয়াল ।

২৫-৮-৯৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।