পোড়া শহর
- মেহেদী হাসান সাকিব
এই শহর খাচ্ছে ছিড়ে,
আগুন জ্বালায় ধুকে,
এই শহরে উড়ছে টাকা,
আগুন আমার বুকে!
এই শহর যে প্রেমের শহর,
আগুন জ্বালা প্রেম,
হৃদয়ে সে জ্বলছে আগুন,
নিভছে না সে কেন?
এই শহরে স্বপ্ন জ্বলে,
এই শহরে স্বপ্ন খেলে,
এই শহরেই স্বপ্ন পোড়ে!
স্বপ্ন সমান হিম!
এই শহরে মানু্ষ পোড়ে,
এই শহরে আমি,
এই শহর পোড়ায় তোমায়,
শহর তবুও দামী!!
মেহেদী
২৯/০৩/১৯
রাত ১:৩৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।