মনের ডাষ্টবিন
- এ কে সরকার শাওন - প্রলয়-প্রলাপ
আমার কাজে পিন মারিস ভাই
তোদের বেলায় কেন নয়?
আমার হৃদয় রক্ত-মাংসের
তোদেরটা কি ষ্টীলের হয়?
সহজ সরল কথাগুলো
অকপটে বলি তাই,
সরল বাক্যে গরল খুঁজতে
তোদের কোন জুড়ি নেই!
ঠোটের কোনে লৌকিকতা
অন্তরেতে লুকোচুরি,
কপট ভন্ডের কপট হাঁসি
করিস কিন্তু দালালগিরি।
একটি কথার তিনটি মানে
সব কথাই ভিত্তিহীন,
সাঁইজী সাধুর চন্ডীপাঠ
তোদের কাছে অর্থহীন!
আমার মত আমি চলি
মনের রাজ্যে হোলি খেলি
কেন করিস পিনিপনে?
পরশ্রীকাতরের দল তোরা
কূটচালে থাক মাতোয়ারা,
তোদের মনটি থাকুক ডাষ্টবিনে!
ত্রিতুপুরী, ঢাকা। ২৯ মার্চ ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।