ফন্দি-ফিকির
- শেখ মাফিজুল ইসলাম
বিবেক: ফন্দি-ফিকির আর কতদিন?
-------- তেলপড়া আর ঝাড়ফুঁকে
--------তোমার জিম্মায় মানুষ মরলে
--------কোর্টে দেব কেস্ ঠুকে।
কবিরাজ: আসতে আমি বলছি ওদের
---------রোগের ঠেলায় রোজ আসে
---------অল্প-টাকায় চিকিৎসা পায়
---------সেই খুশিতে মন ভাসে।
বিবেক: ইচ্ছা করেই ঠকাও ওদের
--------তুমিই জানো কাজ কী এর
--------সান্ত্বনা দাও বিফল হ’লে
--------মুখে বলো-‘কপালফের’।
কবিরাজ: মনের জোরেও জোরতো বটে
-------- সেই জোরেতে রোগ সারে
-------- আমরা বলি, কেরামতি কার?
------- -রুগী ঘোরে চার ধারে।
বিবেক: তাবিজ বেচো, মাদুলী বেচো
--------আরো বেচো তেলপড়া
------- ঝোপটি বুঝে কোপটি মার
------ -তোমার দাওয়ায় দেয় গড়া।
কবিরাজ: মনের মধ্যে সেকেলে বীজ
---------গেঁথে আছে জীবন-ভর
-------- ওদের খাওয়ায় ঘোলই শুধু
---------আমরা খাচ্ছি দুধের শর।
বিবেক: হাতটি গোটাও চোখটি ফোটাও
--------আর দিয়োনা রোজ ফাঁকি
--------বিবেকবুদ্ধি আছে যাদের
--------ফন্দি-ফিকির তোমার কতো
--------জানতে তাদের নেই বাকী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।