থমকে যাওয়া সাধ
- ফয়জুস সালেহীন

নক্ষত্রের আগুন ঝরা রাতে
যদি কোন সন্যাসীর সাধ জাগে ঘর বাঁধার ,
যদি সাধ জাগে ভালবাসাগুলোকে বিলিয়ে দিবার ,
যদি সাধ জাগে কোমল হাতের ছোঁয়া পাবার ,
যদি সাধ জাগে প্রগাঢ় চুম্বনের , কামনার
যদি সাধ জাগে আবার ফিরে আসার
তার অতিচেনা সেই নদীর ধারে ,
কিন্তু যার অবয়ব ভেসে উঠে বারবার
যাকে নিয়ে সাধ জাগে ঘর বাঁধার ,
তার কায়া আজ এক সংসার সীমান্তে
চমকে উঠে সন্যাসী ।
থমকে যায় তার সাধ,
তারপর সন্যাসী আবার ছুটে চলে এ প্রান্ত থেকে ও প্রান্ত ।

৩০-৮-৯৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।