জেগে থাকা মাঝরাতে
- ফয়জুস সালেহীন
তমসা শর্বরী
ঘুমে বিভোর এখন সমস্ত শহরবাসী ।
জানিনা কিসের হেতুতে দু’চোখ আজ তন্দ্রাহারা ।
পুনঃ পুনঃ তন্দ্রার চেষ্টায় ব্যর্থ মোর দু’চোখ,
বিছানায় এলানো পিঠ
অনিমীলিত চোখের সামনে শুধু
একরাশ কালো অন্ধকার ।
নিস্তব্ধতায় ছেয়ে আছে সমস্ত শহর ।
তবে একটি শব্দ, ঘড়ির কাঁটার টিকটিক শব্দ
নৈশব্দের রাজ্যে টিকটিক শব্দের একচেটিয়া রাজত্ব ।
যেন কোন হুশিয়ারী সংকেত
যেন টিকটিক করে ওর পিঠে চড়িয়ে –
আমাকে নিয়ে যাচ্ছে অন্তিম দিনের কাছে ।
আমি বিরক্তিকরভাবে ঘড়িকে জিজ্ঞাসিলেম –
কেনো মাঝরাতে দিতে এসেছো অশনি সংকেত ?
ঘড়ি বললে ,
“দিনে কি তোমরা শুনতে পাও?
তোমরাতো তখন থাকো বধির ।
আমার চিৎকার মিলিয়ে যায় তোমাদের কোলাহলে ,
মাঝরাতে তোমাদের হৃদয় থাকে প্রকৃতির মত সত্য ,
তাইতো মাঝরাতেই তোমাদেরকে মনে করিয়ে দেই
তোমাদের নিঃশ্বাসের মেয়াদ ফুরিয়ে যাওয়ার কথা ,
তোমরা যারা জেগে থাকো , শুনতে পাও
আমার সেই হুশিয়ারী বানী”?
৪-৯-৯৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।