মেঘের আড়ালে
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।

রুবিনা মজুমদার
আকাশের সোনালী চাঁদনী যখন
থাকে মেঘের আড়ালে ,
সমস্থ পৃথিবীটা অন্ধকারে ঢাকে ।
চাঁদটাকে আমরা কেউ দেখতে পাই না ।
কিন্তু মানুষ আশায় থাকে -
মেঘ পুঞ্জ সরে গেলে আবার
সোনালী চাঁদ উঁকি দেবে আকাশে
পৃথিবীটাকে আবার আলোকিতও করবে ।
কিন্তু আবার যখন রুপালী সূর্যটা
মিশে যায় মেঘের আড়ালে --
তখন ও মানুষ আশা করে -
একবার না একবার সূর্যটা উঠবে আকাশে
কিন্তু মানুষের জীবনটা এমন কেন?
মানুষের জীবনটা যখন দুঃখ ভারাক্রান্ত থাকে
তখন মানুষের মনে কেন কোনো আশা থাকে না ?
জীবনের কালো মেঘগুলো সরে যাবে
দুঃখ - কষ্টগুলো এক সময় কেটে যাবে ,
সুখ আসবে জীবনে আবার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026