চিরায়ত
- রাসেল রুশো - গোপন প্রেম

উত্তপ্ত সূর্যের নিচে প্রচণ্ড দুপুরে
ঘাম ঢেলে ঢেলে
কেটে আনি মরশুমের নতুন ফসল।
গণ্ডা গণ্ডা জমিতে
খেত ভরা প্রথাগত শস্যের চাষ করি।
মানুষের মৌলিক আহার জুগাই।
প্রাচীন প্রপিতামহদের রক্তে রক্তে অর্জিত
জমিতে বংশানুক্রমে মৌরসী পাট্টায় অধিকারী হই।
আমি নতুন বিশ্বের
একজন তরুণ নব্য চাষা ;
জন্মেই গ্রহণ করেছি প্রপিতামহের বংশবৃত্তি।
আমার শিরা-উপশিরা-ধমনীতে,
রক্তের প্রতি মুহূর্তের গতিতে আর
মাংসের কোষে কোষে
অবিরত কিলবিল করে বংশীয় আদিম রক্তধারা।
আমার মগজের রন্ধ্রে রন্ধ্রে,
নিউরনে নিউরনে
নিত্য আনাগোনা করে সোনালি সবুজ গন্ধ,
মরশুমের প্রথাগত শস্য।

পৌষ আর কার্তিকের
অমলিন কুয়াশা ছাওয়া
কনকনে হিমেল সকাল, কিংবা
কালবৈশাখের দুর্দান্ত ঝড়ের উদ্দাম প্রতাপ,
কখনোই আমার বাধা হতে পারে না;
যথা-নিয়মে আমি বীজ-চারা রোই।

অথচ দেখো, মুসম্মত
বকুল, কাঁঠালচাপা, চালতে আর
কুঁড়চি ফুলের গন্ধে মাতোয়ারা
অনুকূল এ আলয়ে
তুমিতো তাকাও সবদিকে ;
শুধু তুমি আমার মুখের দিকে
একবারও-ভুলেও-তাকাও না।
তোমার মীলন নয়ন তাই
চাষার রক্তথলির মামড়িতে
পুনরায় ক্ষত তৈরি করে;
ভুলে যায় চাষা আবাদের নিয়ম।

একদিন আমি, মুসম্মত
তোমার অসম্ভব গীতিভারাতুর
উজ্জ্বল গ্রীবা দেখে বুঝলাম
কাকে বলে সৌন্দর্যের পরম প্রতিমা।
প্রতিমার লবঙ্গ দেহাবয়ব
মুনাসিব মোহনিয়া
এক চিরায়ত আবাদি।

জেনো তুমি, মুসম্মত
প্রতিমার নয়ন কোণে
আজও আমি চিয়ায়ত ভালোবাসার
আদিম উর্বর গন্ধ আবিষ্কার করি।

মুসম্মত, তুমি শোনো-
তুমিও কম্রমুখী, সৃষ্টিশীলা;
তোমার জরায়ুও চিরায়ত আবাদি।
তোমার জরায়ুতে
হৃদয়যুক্ত চাষার প্রেমে
সন্তান জন্মাবার বৈধতা চাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৯-০৪-২০১৯ ০২:০৯ মিঃ

#

১৬-০৪-২০১৯ ০১:১৯ মিঃ

:)


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026