গোমতী পারে পড়ে থাকা একখানা হৃদয়
- ফয়জুস সালেহীন
এখন গোমতী পারের সেই কুটিরে
আধখানা সংসার ।
হলো না দুইখানা হৃদয়ের যুগলায়ন ,
একখানা হৃদয় এখন অন্য এক নদীর কুলে ।
তার চুল উড়ে এখন অন্য এক নদীর হাওয়ায় ,
শরীর ভিজে অন্য নদীর জলে ।
আর গোমতী পারে পড়ে থাকা একখানা হৃদয়ের
ক’ফোটা লোনা জল মিলেমিশে একাকার হয়ে যায়
গোমতীর মিঠাজলে ।।
১১-১০-৯৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।