রাস্তা মরন ফাঁদ
- শেখ মাফিজুল ইসলাম

ব্যস্ত শহর
বললো চুপিচুপি-
সুস্থ হালে ফিরবে তুমি বাড়ি?
সে ভরসা বাদ
আশা এবং স্বপ্ন পূরণ হবে?
রাস্তা মরন ফাঁদ।

ব্যস্ত শহর
বললো চুপিচুপি-
বেহিসাবী চালক
ড্যাম কেয়ারে চলে
যখন গজায় পালক;
যন্ত্রদানব
মোটেও পায় না টের,
পথচারী রক্তে ভেজা হলে
বলছে কপাল ফের।

ব্যস্ত শহর
বললো চুপিচুপি-
পিষ্ট যতই হোক না মানব শিশু
বাতাস ভারী হোক-না আর্তনাদে
ওদের অন্তর শিশুর মতো কাঁদে!

ওরাও মানুষ
কেমন করে ভোলে?
কতো নির্দয় হলে
জ্যান্ত মানুষ
গাড়ির নিচে ফ্যালে!

ব্যস্ত শহর
বললো চুপিচুপি-
শাস্তি ওদের পেতেই হবে কোর্টে
আওয়াজ ওঠে মাঠে এবং ঘাটে
পথচারীর চোখে আগুন ছোটে;
পেতেই হবে ওদের কর্মফল
আন্দোলনে ঝড় উঠলেই তবে
এগিয়ে ঠিকই আসবে শাসকদল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026