শেষের অশেষ
- এ কে সরকার শাওন - নিরব কথোপকথন
মনের আকাশের
সব তারা জ্বেলে
যে হারিয়ে গেল;
চৈতি রাতের দ্বিপ্রহরে
নিকষকালো আধাঁরে
আমি কি ভুলিতে পারি তাঁরে!
চলে যাওয়া মানে
সব নয় শেষ !
শেষের পরে আছে অশেষ
হাজার স্মৃতিমালার রেশ!
মনের ভাঙ্গা বাঁশী
থেমে থেমে সেই কথা কয়;
আপন যে জন পর নাহি হয়।
চিরদিন সে তো রয়
মনের মাঝে হাসে খেলে
নিত্য কথা কয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।