শুন্য বৃত্ত
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
মাঝে মাঝে মনে হয় যেন
একটা শূন্য বৃত্তের উপর দাঁড়িয়ে আছি ।
এই জীবনের নিঃস্ব পথের ধারে
এ মনের শূন্যতা ঘিরে , অনেক কেঁদেছি ।
হয়তো সেটি ছিলো জীবনের তরে
অসীম হাহাকারে অরন্যেরোধন ।
তবুও অনিশ্চয়তার মাঝে শূন্য বৃত্তটাকেই
আবার আঁকড়ে ধরেছি ,
বাঁচার চেষ্টা করেছি ।
এই পৃথিবীর বুকে , বাঁচার তাগিতে
যাকেই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি
সেই যেন দূরে সরে যায় ,
কেউ আমার কাছ থেকে কিংবা
কেউ আবার এই পৃথিবী হতে ।
রাতের শেষে ভোরের আলোতে
শিউলী ফুলগুলো গন্ধ ছড়িয়ে
যেমন করে আহত হয়ে ঝরে পড়ে ,
বুকের নীরব যন্ত্রনাগুলো তেমনি করে
বিবর্ণ স্বপ্ন গড়ে শুন্য ঘরে ।
নীলাভ আকাশে পাখি গুলো যেমন
করে দুটি ডানা মেলে উড়ে ,
আমার করুন বেদনা গুলো ও
হৃদয়ের মহা - ঝড়ে ডানা ভেঙে
আছড়ে পড়ে পথের ধারে ।
হৃদয়ের যন্ত্রণার ঢেউ গুলো
জীবনের প্রতিটা তরঙ্গে তরঙ্গে
আমাকে প্রতিনিয়ত দহন করে বিষাদের ছায়ায় ,
যেন এক বিষাদী মনের অব্যক্ত হাহাকার
শুন্যতা ঘিরে হৃদয়ের চারিধার ।
শুন্য বৃত্তে , দগ্ধ চিত্তে
মিছে কিছু স্বপ্ন গড়ি ,
সময়ের কাছে আবার ও পিছলে পড়ি ।
সময়ের কাছে পরাজয় মেনে
জীবনের পথে বার বার ,
উঠে দাঁড়ানোর চেষ্টা করি ।
পুনরায় আবার শুন্য বৃত্তটাকেই
আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।