প্রিয়সখা
- আমিনুর রহমান (তপু রায়হান)
প্রিয়সখা,আমি না থাকলে পাশে
চোখে কি তোমার ঘুম আসে?
মনে পড়ে কত কথা হতো তোমার সাথে?
এখনো কি জেগে আছো এই নিঝুমরাতে?
যখন তুমি থাকো হাতে হাত রেখে
তখন আমার মন মধুর স্বপ্ন আঁকে
বারবার ফিরে আসি জীবনের বাঁকে
সেখানে শুধু একটা ময়না পাখিই থাকে।
২০/৪/১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।