আলো-আঁধারের দর্শন
- আমিনুর রহমান (তপু রায়হান)
দেখার চোখে যা দেখা যায়
তার সবই মিথ্যে নয়
আধারের মাঝেও কিছু কিছু
সত্য রয়ে যায়।
তলে তলে তালতলাতে
কেউবা দেখা দেয়,
কেউবা আবার চিপায়চাপায়
মনের কথা কয়।
অন্যর কষ্ট দেখে -শুনেও
কেউবা খুশি হয়,
কেউবা আবার অন্যর কষ্টে
পাগলপারা রয়।
আমি আলো ভেবে আধারে
সুখ খুঁজে বেড়ায়
অর্ধসত্য,পূর্ণ সত্য তবুও
আড়ালে রয়ে যায়।
জীবনের গল্পমালা
আলো-আধারের খেলা
জীবন পাতার,রঙ্গিন খাতায়
যায়না কিছু স্মৃতি ভোলা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।