রুপকথার হিরামন পাখি
- আমিনুর রহমান (তপু রায়হান)

হিরামন পাখিরে তুই যারে উড়ে
বলে দিস মোর মনের কথা
কতো ভালবাসি পারিনা বোঝাতে
সে যেন আর দেয়না ব্যথা।

স্বপ্নডানায় সেইতো আমার
একমাত্র সুখের কাঠি
অপমানের ঘ্লানি নিয়ে ও
শুধুই তাকে ভালবাসি।

আমার আর নেইতো আমি
আমার মনে তারই বাসা
আমার ভেতর-বাহির জুড়ে
তার জন্য সকল ভালবাসা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।