তোমার জন্য
- আমিনুর রহমান (তপু রায়হান)

(গানের লিরিক্স)
মেয়ে,তোমার চোখে দেখা একটা স্বপ্ন ছিল
তোমায় বলতে চাওয়ার মতো কিছু কথা ছিল
আমার সে স্বপ্ন আর দেখতে দিলেনা
আমার কাছেতে শুধু তুমিই ছিলেনা

রাতগুলো আজ নিঝুম হয় জোনাক পোকার ডাকে
এখনো গল্প করি চাঁদের সাথে একা তারা গোঁনার ফাকে

মেয়ে,তোমার কাছে আমার সুখের চাবি ছিল
তোমায় নিয়ে লেখা কিছু কবিতা আর গান ছিল
আমার সেই চাওয়া আর পাওয়া হলোনা
কষ্ট-দু:খ আছে পাশে,কেন তুমি আসলেনা

রাতগুলো আজ....
.....

মেয়ে,তোমার কপালে এক প্রেমের মানচিত্র ছিল
স্বপ্নের সেই মানচিত্রে পাগল প্রেমিকের চুমু ছিল
আমার ভাবনাগুলো আজ হলো অচেনা
কাউকে পেয়ে কি তুমি বদলেছো ঠিকানা

রাতগুলো আজ.....
.......

মেয়ে,তোমার চাঁদমুখেতে একটা কলংকের দাগ ছিল
আমার সাথে কি তোমার পুরনো রাগ ছিল
তুমি আমায় ভালবেসে আপন হলেনা
তাইতো তোমাকে আর পাওয়া হলোনা।

রাতগুলো আজ নিঝুম হয় জোনাক পোকার ডাকে
এখনো গল্প করি চাঁদের সাথে একা তারা গোঁনার ফাকে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026