তোমারি নাম
- আমিনুর রহমান (তপু রায়হান)
গানের লিরিক্স:
আমার সব কবিতা জুড়ে
তোমারি নাম
আমার সব গানের সুরে
তোমারি নাম
তুমি আছো হূদয়ে মিশে
আমি হয়ে গেছি দিশে
বাঁচবোনা তোমাকে না পেলে
দেবো তাঁর প্রমাণ
আমার সব.........
তোমারি নাম
আমার সব গানের সুরে
তোমারি নাম
যেওনা যেওনা হারিয়ে
পথ আগলে আছি দাড়িয়ে
তুমি তুমি তুমিময় মনে হয়
আছে শুধু তোমারি টান।
আমার সব.........
তোমারি নাম
আমার সব গানের সুরে
তোমারি নাম
ছবি হয়ে আছো বুকে
উৎকন্ঠা চোখে -মুখে
তোমাকে না দেখে যেন
লাগে নিজেকে নি:প্রাণ
আমার সব..........
তোমারি নাম
আমার সব গানের সুরে
তোমারি নাম
তুমি আছো পাশাপাশি
মনে হয় কাছাকাছি
তবুও কতো কতো দুরে
কেড়ে নিয়ে মন-প্রান
আমার সব কবিতা জুড়ে
তোমারি নাম
আমার সব গানের সুরে
তোমারি নাম
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।