বন্ধু তোমায় মনে পড়ে
- আমিনুর রহমান (তপু রায়হান)

(গানের নাম :বন্ধু তোমায় মনে পড়ে
গানের লিরিক্স :তপু রায়হান)

তোমায় নিয়ে ছিল আমার ছোট্ট কিছু আশা
চেয়েছিলে বাঁধতে তুমি বাবুইপাখির বাসা
রাজপ্রাসাদ ছেড়ে তুমি থাকবে কুঁড়েঘরে
সেই কুঁড়েঘর ভেংগে গেল কালবৈশাখী ঝড়ে।

বন্ধু তোমায় মনে পড়ে
বন্ধু তোমায় মনে পড়ে

যখন তুমি ছিলে তোমার সুখের বাসরে
আমি তখন ছিলাম বন্ধু নেশার আসরে
তোমার দেওয়া কথাগুলো ভীষন মনে পড়ে
আমার চোখগুলো আজ গুমরে কেঁদে মরে।

বন্ধু তোমায় মনে পড়ে
বন্ধু তোমায় মনে পড়ে

তোমায় দেখার আশায় আমি থাকতাম পথচেয়ে
আমার দেখার চোখে তুমি সুন্দরী এক মেয়ে
এতো ভালবেসে কেন গেছো দুরে সরে
পারিনি বুঝতে আমার সুখপাখি যাবে উড়ে।

বন্ধু তোমায় মনে পড়ে
বন্ধু তোমায় মনে পড়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।