ভূল
- আমিনুর রহমান (তপু রায়হান)
ভূল ঠিকানার শহরে
ভূলের সাথে করি বসবাস
ভূল পথের বাকে আছি চেয়ে
তাইতো হয়েছে আমার জনমের সর্বনাশ।
ভূল পদক্ষেপ
ভূল হয়ে করি আক্ষেপ
সবকিছু ভূল হয়ে যায়
কুলহারা পথিক আমি
চেনাপথের মোড়ে সে ডাক দিয়ে যায়।
আমার আমি শতভূলে
ভাসছি নদীর দুটি কূলে
পাইনা খুঁজে খেয়াতরী
পাইনা আমি সুখ সমুদ্রের জয়ভেরী।
আমার পৃথিবী জুড়ে
সাঁজানো ভূলের পাহাড়
ভাবছি বসে কেমনে হবো পার
আশার আলোর পরিবর্তে শুধু অন্ধকার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।