আমার মরনের পরে
- আমিনুর রহমান (তপু রায়হান)

আমার মরনের পর
বৃষ্টির শব্দ শুনে ভেবে নিও
আমি আছি এখনো

যখন দেখবে দখিনা সমীরণ
মাতাল করা ঝড়,
তখন বুঝে নিও আমি আছি এখনো।

যখন চারিদিকের কোলাহল থেমে যাবে
সব নিশ্চুপ,শুধু ঝিঁঝিঁপোকার ডাক
তখন ভেবে নিও আমি এখনো আছি।

যখন তুমি একা
কেউ নেই পাশে
তখন মনে রেখো আমি এখনো আছি পাশে।

আমার মরনের পর
তোমার অশ্রু পানে তাকিয়ে দেখো
মণিকোঠায় আমি এখনো আছি।

যখন খুব পড়বে মনে
তখন একবার ভেবে দেখো
আমি মিশে আছি তোমার অন্তরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026