মা আমি ফিরে আসছি
- আমিনুর রহমান (তপু রায়হান)

কতদিন দেখিনা মা তোমায়
জানি খুব ভালবাসতে আমায়
নিয়মের ছকে পড়েছি ভুলের ছলে
আমি সত্যিই তোমার পাগল ছেলে।

আজ আর মানবোনা কোন দেয়াল
মনের মাঝে শুধু মা তোমার খেয়াল
কতদূর পানে বসে থাক আশায়
ফিরে আসছি মা তোমার বাসায়।

শহরের ফ্লাটে আভিজাত্যের দাগ
সবকিছু আজ বৃথায় পড়ে থাক
তোমার মমতা দেখিনা কতদিন
শুধতে পারবোনা মা তোমার ঋন।

শেষবার আসতে মলিন মুখ দেখে
আমি ঘুমাতে পারিনি বালিশে মাথা রেখে
মা,তোমার কোলে দিও আশ্রয়
আমি চিরজনম ঘুমাতে চায়।

মা,আমি ফিরে আসছি এ রাতে
বেঁচে থাকলে দেখা হবে প্রভাতে
আমার সুতায় টান পড়েছে মা
আমি তোমাকে ছেড়ে থাকতে পারবোনা।

(আমার এ কবিতাটা কিছু হতভাগ্য সন্তানদের নিয়ে লেখা।)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026