আজ আমার জন্মদিন
- আবু জাফর বিশ্বাস
মহাকালের গর্ভে জন্ম নিলো
আরো একটি বছর,
শাখা-পল্লবের কচি পাতায়
নিয়ে এলো সে খবর।
গ্রীষ্মের কৃষ্ণচূড়ার ফুটন্ত ফুলে
প্রকৃতি হয়েছে রঙিন,
ছেড়া ডাইরির পাতা বলে
আজ আমার জন্মদিন!
দুনিয়ার মাঝে ব্যস্ত কাজে
নেই কোন অবসর,
জীবন থেকে ঝরে গেছে
অর্ধ শত বছর।
ভবের মায়াজালে রয়েছি ভুলে
এখন পড়ন্ত বেলা,
সময়ের মূল্য নেই যার তুল্য
করেছি অবহেলা।
ফেসবুকের পাতায় আবার বাতায়
আজ আমার জন্মদিন,
করি প্রার্থনা চাই শুভ কামনা
যেন শতবার আসে এই দিন।
---------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।