আমরা মুসলিম
- আবু জাফর বিশ্বাস

আমরা মুসলিম ধর্ম ইসলাম
আশরাফুল মাখলুকাত,
রব আল্লাহ, কুরআন তাঁর কলাম
করবো ইবাদাত।
সৃষ্টি-কুলের শ্রেষ্ঠ তাঁহার;
আমরা হলাম মানুষ,
ক্ষণিকের দুনিয়ায় আমরা সবাই
করবো একটু হুঁশ।

আমরা ভাবি; যত্নের ছবি
বাঁধা আছে ফ্রেমে,
জীবন নামের রেলগাড়িটা
থাকবে না তো থেমে।
সিগন্যাল পেলে সব ফেলে
ছাড়তে হবে ষ্টেশন,
জীবন গাড়ির দেহ ঘড়ি
বন্ধ হতে যতক্ষণ।

পুণ্য ছেড়ে পাপ করে
গড়েছ পাপের পাহাড়,
জীবন রথ কমছে পথ
হিসাব করো তাহার।
সবাই আপন জীবন যাপন
কেহ কারো নয়,
মায়ার বাঁধন ছাড়তে হবে,
রাখবে দিলে ভয়।

ভুলে বিদ্বেষ মানো আদেশ
গুরুজনের দীক্ষা,
কুরআন পড় নামাজ ধর
নাও ইসলামি শিক্ষা।
স্ত্রী-বর, দালান ঘর
সুন্দর সংসার গড়ে;
কেউ না ভবে সঙ্গে যাবে,
সবই রবে পড়ে।
-----------------------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026