আমাদের আর আমরা থাকি না
- জাহিদুল ইসলাম সবুজ
আমরা ঘুম থেকে উঠে অফিসে যাই
ঘুমানোর আগে বউকে হাতাই
ফোন হাতাই তারপর ঘুমাই।
আমাদের প্রিয়রা অপ্রিয় হয়ে যায়
আমাদের যেনো কিছুই করার নাই।
যে শহরে শুধু সবুজ দেখে স্বপ্ন ভাসাই
বেশকিছুদিন চলে গেলে ছাই শুধু ছাই।
আমাদের প্রেমিকারা অন্যের বউ
আমাদের আসলে নেই কারও কেউ।
আমাদের ঘুম গুলো শিশুরা ঘুমায়
আমাদের স্বপ্নেরা অন্যেরা পায়।
আমাদের যায় যে দিন একেবারেই যায়
আমাদের আসলেই নেই কোন উপায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।