মেঘ এসেছিলো হৃদে
- আদি আহমাদ সিফাত

এক টুকরো মেঘ জমেছিলো প্রনয়ে
নিস্তব্ধ গগনে বজ্রপাতের করাঘাতে ফেটে চৌচির হয়েছিল।
গ্যালাক্সির হিত প্রদেশ কালো আধারে ছেয়ে যায় ক্ষানিকটা ক্ষন,
পাঁচ স্তর পেরিয়ে এসেছিলো- ওজোন মন্ডল বাদ পড়েনি।

-হ্যা এসেছিল এক টুকরো মেঘ
হৃদয়ের কার্নিশে ধৃত ছায়া হয়ে।।
মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তারকারাজীর প্রতিটা ঘূর্ণনে
নাম লিখে বয়ে যায় মেঘালয় -ঝড়ো হাওয়ায় পাহাড়,পর্বত ক্রনক্রিটে মেরামত করা দালান গুলি
ভেঙ্গে চুরমার।।

উতলা বরষনে ক্ষানিকটা হাওয়ায় মিশে এসেছিলো
"এক টুকরো মেঘ"
এসেছিলো পাথুরে হৃদয়ে শীতলতা পোহাতে, বারি ঝরাতে।
দু- চোখের নিচে কালো রেখা এঁকে জলপ্রপাতের ধারা হয়ে এসেছিলো সে,
আগ্নেয়গিরির গলিত মৃত্তিকার মতো।
লাল আভা গলে ক্ষয়ে বয়ে হ্রদ হতে হ্রদে
এক সময় সমূদ্রের তলাতে গিয়ে মিশে রয়।

সেখানে কি আছে?
আরেক প্রকৃতি মেঘ জলধারা নাকি নিরবতা
নাকি উতাল ঢেউয়ে ঝঞ্ঝা, নাকি গ্রহানু পুঞ্জি
আবেগ প্রেম খানিকটা ভালোবাসা।
না কিছুই নেই, আছে আরেক পৃথিবী আরেক জাতের প্রানি।
মেঘ কি তাদের সাথেও দেখা করে
তাদের ও কি আছে উতলা হওয়ার কামনা বাসনা।

এক প্যাকেট নিকোটিনের ছোয়ায়,
আজিকে ফুসফুসে ধোয়ার কোয়াশা জমে আছে
পুরোটা হৃদয় জুড়ে।
কোথায় তার বাস - মঙ্গলে নাকি বৃহস্পতি
নাকি গ্যালাক্সি হতে গ্যালাক্সি ঘুরিয়া ভিন্ন এক হৃদে
এক টুকরো মেঘ সে পাঠিয়ে ছিলো।
পাঠিয়ে ছিলো দু-চোখে জলপ্রপাত ঘটাতে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026