প্রতিক্ষা
- আদি আহমাদ সিফাত - ঝরা কথার কাব্য
কখনো কি চোখের দৃষ্ট সীমা ম্লান রেখে জাগিছো কোন একটি নিশি
যার পরনে ছিলো প্রদ্বিপের হুংকার,।
যেমনি আমি কাটিয়েছি রাত গুলো দিগন্তহীন বিস্তৃত মরা কাঠের মত,
নিঃসংগ রাত বিরাতে তব তোমারি প্রহর গুনেছি বারংবার।
তোমার প্রতিক্ষায় ঘুমো ঘুমো কল্পনায় ভীষণ ভারি চোখ দুটো নিয়ে
অপেক্ষায় থেকে দেখেছি তোমার বেলাহীন সকালের, রোদের নিটোল পায়ে বেলকোনিতে মেলে দিও নীলাবতির আঁচল,
বড্ড দেখার সাধ জাগলেও
তা হয়ে উঠেনা,,।
শুস্ক হাওয়া যবে তোমার নিষিদ্ধ কেঁশ বিচরন করে,
অপরুপ চোখ ভারি হাওয়ায় বিষম ঘুম পাড়িয়ে দেয়
তবুও যেনো রাত জাগা টা খুব কঠিন হয় না।
অভিমানের ভারী নিঃশ্বাস বাষ্পে উড়ে বেড়ায় মেঘ হয়ে আমার দুটি চোখে।
নুয়ে পড়া কষ্ট গুলো আবৃত করে রেখেছি একান্ত রুহের যবনিকায়।
কোনদিন হয়তো প্রতিশোধ নিতে চাইবো প্রতিটি জাগিয়ে রাখা নিশির প্রদ্বিপের,
আমি চাইবো
নীলাবতির কাছে জেগে থাকা বিরাত গুলির
আমি চাইবো,
বেলকনির ধারে এক একটা রাতের প্রতাপ গুলোর উপলব্ধি কেমন?
তোমার লাল চোখে কতটা প্রতিক্ষা আমার প্রতিক্ষায় বসে থাকতে পারে...
তা আনমনা রাস্তায় হারিয়ে যায়
নাকি আমার বিভোরে তুমি হারিয়ে যাও।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।