ভালবাসা নাকি প্রেম?
- আদি আহমাদ সিফাত
হয়তো হবেনা আর দেখা গোধুলির সন্ধ্যেয়
হয়তো হৃদয়ও নীড়ে ভাসমান কথা একদিন ফুরিয়ে যাবে
ফিরবেনা মনের আকুল নিবেদন।
""প্রেম নাকি ভালবাসা""
কোনটা অর্থ রেখে যায় হৃদয়েশ্বরী কোমল স্পর্শে,
হৃদয়ের চৌকাঠে পদ রাখিবার যোগ্যতা
হয়তো নেই,
হয়তো দেখা হবেনা শীতের সকালে ভেঁজা চুলের গড়িয়ে পড়া টুপ জলের নিশানা,
বড্ড ইচ্ছে ছিলো গো।
প্রেমের গড়া হৃদয়ে কি ভালবাসা হয়,
হয়তো হয়, হয়তো না
নীলাবতি জানো কি হয়তো শব্দটার মানে?
নেগেটিভ, পজেটিভ মানিয়ে পোষ্ট মর্টেম করা দেহের
প্রতিটা রক্ত বিন্দু তোমার কথায় কয়,
হয়তো আসবেনা ভাঙ্গা ছাউনিতে,
একটু টুকরো ভালোবাসা বিনিময় করতে।
হয়তো কারও আকাশ টা তোমায় ছেয়ে গেছে অদুরের এক বেলায়
বেলা গড়িয়ে যায় শহুরে সড়কের জ্যাম কমে আসে।
পক্ষিদল চলে যায় আপন ঠিকানায়,
ঘর মুখো মানুষ গুলো ছুটে যায় নারীর টানে।
বলতে পারো কোথায় আমার ঘর
কার আশায় ফিরবো বাড়ি।
হয়তো জানো,হয়তো না,
ক্রনক্রিট হৃদয়ে পাষন্ডতা বেধে রেখেছো জানি।
ফিরবেনা এও জানি,
তবুও প্রতিটা প্রহর তোমার আসার পথ পানে চেয়ে গোধুলি কাটাই।
দেখি নিভে যাওয়া আদিত্যের রক্তিমা সমুদ্রকে,
ভালবাসা নাকি প্রেম কোনটা অর্থ রেখে যায়
জোনাকির আলোয়
শিশির ভেজা ঘাসে,ইট পাথুরে গড়া সড়কে
কোনটা হয় দ্রবীভূত তোমার হৃদয় নীড়ে।
হয়তো বা তা জানার প্রয়োজন পড়েনি
পড়বেওনা জানি।
তবুও তুমি হয়তো আমি
একই রাস্তার পথিক,
হয়তো থাকবো পড়ে আউলা বাউল কেশে তোমার পিছু ছুটে
তবুও বাচিবার আশায়
হয়তো রবেনা অস্তিত্ব আমার ভূবন জুড়ে
ভালাবাসা নাকি প্রেম
কোনটা সঠিক তা জনিয়ে দিও কোন এক অস্তমিত চন্দ্র সূর্যের আলোকে।
আমি জেনে নেবো তাদের কাছে,
ভালবাসা নাকি প্রেম।
হয়তো প্রেম হয়তো ভালাবাসা
নয়তো আষ্টেপৃষ্টে গড়া দেহে
কোন প্রয়োজন নেই,।
তবু তুমি নেই বলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।