বিসর্জন
- আদি আহমাদ সিফাত - ঝরা কথার কাব্য

কেমন আছো বালিকা,
আজ আসবেনা জানি,
মনে হতেই মনটা কেমন ধক করে উঠলো।
বিরল, কি যেনো বলে তাকে?
জানিনে,!
তোমার ভাষায় আজ মোহিত
আমি অবলুকিত থেকে
তোমার পরশে যেনো সারাটা বেলা শিহরত,,,
বালিকা নিস্তব্ধ রাত আমায় গ্রাস করে ফেলছে,,
উদ্ধার করো তব ছোয়ায়-আলতো ছোয়ায়,,।
দেখা না হওয়ার বাচ্চা অনুভূতি গুলো ধিরে ধিরে বড় হচ্ছে
সাথে সাফল্যের ইচ্ছাটাও মলিন হচ্ছে,
সাদা কাগজের ফ্রেমে বন্ধি করে
সাগরে মোহনায় নিজেকে ঠেলে দিতে বড়ই সাধ জেগেছে,
সাগর পাড়ি দিতে নিজের শক্তি তো বিসর্জন দিতেই তব সুখ ভেবেছি।
কিন্তু আমি কি পারবো আমার অধরা শক্তি বিসর্জন করতে।
হয়তো না"এক ফোটা চিলতে হাসি আমার জন্য রেখো।
,,আমি তোমায় বৃষ্টি এনে দেবো
শিশির ভেজা ঘাস তোমার পায়ের কাছে ছুয়ে দেবো,
গুধুলি লগ্নে লোহিত সূর্য হয়ে তোমার ভাবনা ঘরে ডোবে যাবো।
আর মধ্য রাতে পূর্নিমার আলোকে তোমায় সাঁজাবো।।
হীমালয়ে শীতল হয়ে তোমায় ছোয়ে যাবো,
এক ফালি ফাল্গুনি হাওয়া হয়ে তোমায় বিসর্জন করে উড়ে যাবো,
মিশে যাবো অদৃশ্য বলয়ের চক্র সার্কেলে।
দ্রবীভূত হয়ে নীল রংয়ে মিশে যাবো
তোমার রক্ত কণায় -প্রতিটা শিরায় শিরায়-
অনুভূতির চেরা জালে তোমায় বেধে নেবো নিজ আঙ্গিনায়,
আমি হয়েই যাবো দুঃখ- সুখের অনুভূতি
আমি মিশে রবো কাটাতে অবশ্রুতি,
আমি হবো এক দিগন্ত সুখ
কেড়ে নেবো দুঃখ সব
হয়ে যাবো সুখের ভব।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026